রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খালেদার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দফায় কর্মসূচি দিয়েছে দলটি। তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে গণস্বাক্ষর অভিযান চলছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহাহনগর বিএনপির নেতারা একে একে স্বাক্ষর করেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও কর্মসূচিতে অংশ নিয়ে কার্যালয়ের সামনে উপস্থিত রয়েছেন।

এদিকে, বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে এমনিতে পুলিশ দায়িত্ব পালন করে। তা ছাড়া কোনো কর্মসূচি থাকলে এমনিতেই একটু বেশি পুলিশ দায়িত্ব পালন করে। আজও তার ব্যতিক্রম নয়। কারণ আমাদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেটি করব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ