শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জিদ্দায় অনুষ্ঠিত হলো হেফাজতে ইসলামের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী:  হেফাজতে ইসলাম বাংলাদেশের সৌদিয়ারবের জিদ্দা মহানগর শাখার সম্মেলন গতকাল ১৬ ফেব্রুয়ারি বাদ এশা ফায়সালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জিদ্দা সহসভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে থেকে ইসলাম শুন্য করার দেশী বিদেশী চক্রান্ত চলছে। বাম রাম ও নাস্তিক্যবাদী গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে ইসলামি শিক্ষা, তাহজিব তামাদ্দুন, সভ্যতা মূল্যবোধ ধ্বংস করে দিতে চায়। সরকার নাস্তিকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিকতা গুনাবলী সম্পন্ন নগরিক তৈরী হচ্ছেনা। দেশে সন্ত্রাস খুন ও দর্নীতি বৃদ্ধি পেয়েছে।

অপসংস্কৃতির সয়লাবে যুবসমাজের চরিত্র ধ্বংসের মহড়া চলছে। আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত আলেম ওলামা ও তৌহিদী জনতার একটি বৃহত্তম অরাজনৈতিক প্লাটফরম। হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার খড়ক ঝুলিয়ে রেখে হয়রানী করছে।

ওলামায়ে কেরাম রাষ্ট্রীয় জুলুমের স্বীকার। নাস্তিক্যবাদী গোষ্ঠী ও তাদের দোসরদের ষড়যন্ত্রের মুকাবিলায় হেফাজত রক্ত দিয়েছে। ইসলামবিদ্বেষী চক্রান্ত বন্ধ না হলে প্রয়োজনে হেফাজত আরো ব্যাপক আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে হেফাজতের জামাতা ও রাঙ্গুনিয়া মেহরিয়া মাদরাসারর মুহতামিম মাওলানা ইসহাক নুর, সৌদিআরব রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা আব্দু সালাম পাটোয়ারী, জিদ্দা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী, মাওলানা হারিস উদ্দীন, মাওলানা আবদুল মুকীত, সাংবাদিক আলহাজ্ব আবু সাঈদ। কুরআন তেলাওয়াত করেন, কারী ইসমাঈল খলিল।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ