রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও সব ধর্মের মানুষের মর্যাদা এক: মার্শা বার্ণিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য বাংলাদেশ বিশ্বে বড় একটা উদাহরণ বলে উল্লেখ্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মার্শা বার্নিকাট বলেন, বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে বিশ্বে এটা একটা বড় উদাহরণ। আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এখানে সব ধর্মের মানুষের মধ্যে একই মর্যাদা বিদ্যমান।’

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বৌদ্ধধর্মের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত বার্ণিকাট।

বাংলাদেশে সব ধর্মের জন্য স্বাধীনতা পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে ধন্যবাদও দেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক নবনির্মিত এই বৌদ্ধ মহাবিহারে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে বৌদ্ধ ভিক্ষুরা ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ