রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘রাজনীতি থেকে কাদের সাহেবের অবসরের সময় হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রাজনীতি থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের অবসর নেয়ার সময় চলে এসেছে। কারণ তার কথাবার্তার মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন জেলখানা আরাম-আয়েশের জায়গা না। এছাড়া পরক্ষণেই তিনি বলেছেন কারাগার শান্তিতে-স্বস্তিতে থাকার জায়গা। জেলখানায় খালেদা জিয়া বিশ্রাম নেবেন। এ ধরণের পরস্পরবিরোধী কথা বলতে আওয়ামী নেতাদের জুড়ি মেলা ভার।

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে প্রহসনের বিচারের মাধ্যমে অন্যায় সাজা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, গতকাল আইনমন্ত্রীর কথাতেই প্রমাণিত হয় খালেদা জিয়ার বিরুদ্ধে মনের মাধুরী দিয়ে সাজানো মামলা, অন্যায় রায় এবং এখনও রায়ের কপি না দেয়ার কলকাঠি নাড়ছে সরকার।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকামী মানুষের একমাত্র মুখপাত্র খালেদা জিয়া। ফেব্রুয়ারি মাসে যেভাবে মুখের ভাষা কেড়ে নেয়া হয়েছিল, সেই একইভাবে বর্তমান স্বৈরশাসক উৎপীড়িত জনগণের প্রতিবাদকে বাধা দেয়ার জন্য তাদের আশা-ভরসার প্রতীক দেশনেত্রীর কণ্ঠকে রুদ্ধ করার জন্যই তাকে আটক করে রাখা হয়েছে।

এসময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ