রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

২১ ফেব্রুয়ারিতে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করছে ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় ডগ স্কোয়াড ব্যবহার করে সুইপিং বা নিরাপত্তা তল্লাশি করা হবে। এ ছাড়া শাহবাগ-নীলক্ষেত মোড়ে বেষ্টনী দেওয়া হবে। এসব এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও হকার বসতে দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি চৌকি বসানো হবে জানিয়েছে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী ছাড়া ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ