বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার আপিল নিয়ে যা বললেন দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসময় দুদক চেয়ারম্যানের কাছে সাংবাদিকরা জানতে চান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডে আপিলের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা?
দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের সব মামলাতেই যথাযথ মান অনুসরণ করা হয়।

কমিশনের আইন অনুবিভাগ মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা করে কমিশনে যেসব সুপারিশ পেশ করে, কমিশন সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। এটি কমিশনের দীর্ঘ দিনের চলমান প্রথা।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের কাছে জাতির প্রত্যাশা সঙ্গত। এই প্রত্যাশা কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ করতে না পারলেও কমিশন দুর্নীতি দমন ও প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমি আগেও একাধিক বার বলেছি, কমিশনের একার পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বিভাজিত নয়, সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

এইচজে