বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


মাতৃভাষার মর্যাদা রক্ষায় আল্লামা আতহার আলী রহ. এর অবদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের আহমাদ
অতিথি লেখক

মাতৃভাষা আল্লাহ তায়ালার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, ‘'আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিন সৃষ্টি, ভাষা ও বর্ণের মধ্যে পার্থক্য। নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে।’ সুরা রুম : ২২

ভাষার জরিপ প্রকাশকারী সংস্থা অ্যাথনোলোগ -এর সর্বশেষ তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট সাত হাজার ৯৯টি ভাষা আছে। পবিত্র কুরআনের সুরা রুমের ২২ নং আয়াত অনুযায়ী এর সবগুলোই আল্লাহ তায়ালার কুদরতের নিদর্শন। পরম নিয়ামত।

ইংরেজি, বাংলা, ফার্সি কিংবা আরবি যা-ই বলি না কোন সবই আল্লাহ তাআলার নিয়ামত। ভাষা নামক নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় তা দিয়ে আল্লাহ তায়ালার প্রশংসা করার মাধ্যমে।

একুশে বইমেলার বই কিনুন বিশেষ ছাড়ে

আল্লাহ তায়ালার কুরআনের বাণীসমূহ প্রচারের মাধ্যমে। তাই তো অগ্নিপূজকদের ব্যবহৃত ভাষা ফার্সিকে শেখ সাদি আল্লাহর প্রশংসার ভাষায় পরিণত করেছিলেন। যে ভাষায় চর্যাপদ (বৌদ্ধদের ধর্মীয় পুঁথি) লেখা হয়েছিল, সে ভাষাকে মুসলমানেরা চর্চা করে সমৃদ্ধ করেছেন।

করেছেন বিশ্ব দরবারে হাজির করার মতো উন্নত। আলাওল, নজুরুল, ফররুখেরা আল্লাহ তায়ালানর প্রশংসা করেছেন সে ভাষায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. বুখরি শরিফের অনুবাদ করে বাংলাকে হাদিসের ভাষায় রূপান্তর করেছেন।

বাংলা ভাষাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে মুসলিম কবি-সাহিত্যিকদের পাশাপাশি এদেশের আলেমরাও ব্যাপক ভূমিকা পালন করেছেন।

১৯৪৭ সালে ভারত বিভাজনের পর যখন আমাদের মায়ের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্র হয়েছিল, তখন উলামায়ে কেরামও তা রুখে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে মাওলানা মুহিউদ্দিন খানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভাষা আন্দোলনের জনক সংগঠন তমদ্দুন মজলিসের মূখপত্র ‘সাপ্তাহিক সৈনিক পত্রিকা’য় তিনি লিখতেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের বিস্ফোরণের সময় একটি মিছিল থেকে তরুণ ছাত্রনেতাদের আটক করে জেলে পাঠানো হয়েছিল। বকশিবাজার এলাকা থেকে ঢাকা আলিয়া মাদরাসার ছাত্রদের একটি মিছিল মুহিউদ্দিন খানসহ কয়েকজন ছাত্রনেতার নেতৃত্বে সেই উত্তাল সংগ্রামে শরিক হয়।

সেই মিছিল থেকেই পুলিশি আক্রমণের শিকার হয়ে গ্রেফতা