বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ মেডিকেল চেকআপের জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর পৌঁছেছেন।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট এসকিউ৪৪৭ স্থানীয় সময় সকাল ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান।

এর আগে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশিদা খানম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ছয়দিনের সফরকালে মাউন্ট এলিজাবেথ হসপিটাল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই হসপিটালে রাষ্ট্রপতির মেডিকেল চেকআপ করা হবে।

আগামী ২৭ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ