রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

আকাবিরের চিন্তার পতাকাবাহী ছিলেন এই দুই মনীষী : বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের দুই প্রখ্যাত আলেম মাওলানা আহমদুল্লাহ আশরাফ ও মাওলানা মোস্তফা আজাদ রহ. এর ইন্তেকালে বেফাকের নেতৃবৃন্দ এক গভীর শোক প্রকাশ
কওমি মাদরাসা শিক্ষা উন্নয়ন ও বিস্তারের জন্য মাওলানা আহমদুল্লাহ আশরাফ রহ. ও মাওলানা মোস্তফা আজাদ রহ. ব্যাপক ভূমিকা রেখে গেছেন বলে বিজ্ঞপ্তীতে বলা হয়।

বিজ্ঞপ্তীতে আরো বলা হয়, এই দুইজন আলেম ছিলেন আকাবিরের পতাকাবাহী।আকাবির ও আসলাফের চিন্তা-চেতনা অনুযায়ী তারা শিক্ষা ও রাজনীতির ময়দানে অনন্য অবদান রেখেছেন। তাদের হারিয়ে আমরা আজ শোকাহত।

মাওলানা আহমদুল্লাহ আশরাফ রহ. তার জীবনে হাফেজ্জি হুজুর রহ. এর চিন্তা-চেতনা লালন করতেন এবং মাওলানা মোস্তফা আজাদ রহ. দেওবন্দ ও মাদানি রহ. এর আদর্শ লালন করতেন।

শোক প্রকাশ করেছেন ,বেফাকের চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক  আল্লামা শাহ আহমদ শফি, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলি, বেফাকের সহ-সভাপতি আল্লামা আনোয়ার শাহ, আল্লামা মাহমুদুল হাসান , আল্লামা নুর হুসাইন কাসেমি, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস।
এছাড়াও স্বাক্ষর করেন বেফাকের যুগ্মমহাসচিব মুফতি মাহফুজুল হক, মনজুর ইসলাম আফেন্দী , মাওলানা নুরুল আমিন প্রমূখ।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ