বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য বাঁচলেন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের সাতগাঁও স্টেশনের ঢাকাগামী উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নানও ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। তবে অল্পের জন্য প্রতিমন্ত্রী ও হাজারও যাত্রী রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে নামিয়ে শায়েস্তাগঞ্জ পৌঁছে দেন। সেখান থেকে প্রাইভেটকারে করে তিনি ঢাকার পথে রওয়ানা হন বলে জানান শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক।

এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাত ১টা থেকে ঢাকাসহ সারাদেশের সঙ্গে সিলেট-মৌলভীবাজার রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লাইন ঠিক হতে আজ শুক্রবার সারাদিন লেগে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ