বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হাফেজ্জীপুত্র মাওলানা আহমাদুল্লাহ আশরাফ সম্পর্কে ৫ তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
অাওয়ার ইসলাম

১. বিশিষ্ট  রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, ইসলামী ব্যক্তিত্ব এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের বড় সাহেবজাদা ছিলেন মাওলানা আহমাদুল্লাহ আশরাফ।

২ . ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা  শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন । পরে তিনি পর পর কয়েক বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন।

৩. এই মহান রাজনীতিবিদ আলেম মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন।

৪. দীর্ঘদিন ধরে মাওলানা আহমাদুল্লাহ আশরাফ কামরাঙ্গীরচর জামেয়া নূরীয়া ইসলামিয়ার মহাপরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

৫. ইসলামি রাজনীতির অঙ্গনে শক্তিশালী বলয় তৈরি করার জন্য জীবনভর সংগ্রাম করেছেন তিনি। বাবার হাত ধরে রাজনৈতিক যে দর্শন করেছিলেন কণ্টকাকীর্ণ বন্ধুর সে পথেই হেঁটেছেন সারাটা জীবন। কয়েক বছর ধরে বিছানায় পড়েছিলেন এই আলেমে দীন।

অসুস্থ হওয়ার পরও মাদরাসার প্রতি তার টান ও আবেগ ছিলো দেখার মতো। একটু শক্তি পেলেই মাদরাসায় বারবার আসতে চাইতেন। মাদরাসা ও দীনি প্রতিষ্ঠানকে মনে-প্রাণে ভালোবাসতেন। যে শিক্ষা পিতার কাছ থেকে পেয়েছিলেন তা জীবনের পরতে পরতে লালন করেছেন। স্বপ্নের মতো সে বীজ বুনেছেন জীবন ও সংসারের মসৃণ ভূবৃত্তে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ