বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আসছেন এডিবির প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকায় আসছেন এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও। দুই দিনের সফরে মঙ্গলবার তিনি ঢাকায় আসছেন।

এডিবির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।

এডিবি প্রেসিডেন্ট তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া এডিবির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখবেন তিনি। সফর শেষে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

এডিবি বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে সংস্থাটি।