সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নয়াপল্টন থেকে বিএনপি নেতা আলাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে বিএনপি মহাসচিবের ব্রিফিং শেষে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের পাশ থেকে টেনে হিঁচড়ে একটি সিএনজিতে করে নিয়ে যায় পুলিশ।

এসময় পুলিশের হাত থেকে রক্ষা করতে গেলে আরো পাঁচ-ছয়জনকে আটক করা হয় বলে জানিয়েছে দলটি।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই আলালকে আটক করা হয়েছে।

কী কারণে বা কোন অভিযোগে বিএনপির এই নেতাকে আটক করা হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

আটকের সময় আলাল ডিবি পুলিশদের বলেন, আমাকে কেন আটক করছেন। আমি তো আদালত থেকে জামিনে আছি। তারপরও পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে আজ সকালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জলকামান থেকে পানি নিক্ষেপ, লাঠিচার্য ও ধর পাকড়ের কারণে কর্মসূচিতে দাঁড়াতেই পারেননি বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে অন্তত ৩০ জন নেতাকর্মী আটক হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ