বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

শিশুসহ শতাধিক অভিবাসী উদ্ধার মেক্সিকোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তর মেক্সিকোর একটি সংঘাতময় অঞ্চলে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কয়েকডজন শিশুসহ শতাধিক আমেরিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের সীমান্ত থেকে তাদেরকে সৈন্যরা উদ্ধার করে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শারীরিকভাবে অসুস্থ এসব অভিবাসীরা হন্ডুরাস, গুয়েতেমালা ও এল স্যালভেদরের নাগরিক।

মেক্সিকোর অভিবাসী সংস্থা আইএনএম জানিয়েছে, তামাউলিপাসের কামারগো শহরে টহল দিচ্ছিল সেনারা। তখন ওই পরিত্যক্ত ট্রাকের ভেতর থেকে আসা চিৎকার শুনতে পারে। সেখানে গিয়ে ১০৩ জন অভিবাসীকে দেখতে পান, যাদের ৩৬ জনই শিশু।

সংস্থাটি আরও জানিয়েছে, শিশুদেরকে শরণার্থী হিসেবে আইনগত সহায়তা দেয়া হবে। তবে এসব অভিবাসীকে কখন উদ্ধার করা হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রতিবছর নিজেদের দেশের দারিদ্র্য ও সংঘাত থেকে বাঁচতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন কয়েক হাজার কেন্দ্রীয় আমেরিকান। সীমান্ত পার হওয়ার সময় অনেকে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে মারাত্মক বিপদেরও সম্মুখীন হন।

মেক্সিকো সরকারের তথ্য মতে, এই বছর আটশতাধিক কেন্দ্রীয় আমেরিকান অভিবাসী সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার ইংল্যান্ডের গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ