রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সামনেই আওয়ামী লীগের বিবদমান দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় বাউফলের মডেল থানার উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান পাল্টা-স্লোগানকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বাউফলে আওয়ামী লীগের চিফ হুইপ গ্রুপ ও পৌর মেয়র গ্রুপের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাউফল মডেল থানার নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। এ সময় চিফ হুইপ আ স ম ফিরোজ এমপির গ্রুপ এবং পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের গ্রুপ স্লোগান ও পাল্টা স্লোগান দেওয়া শুরু করে। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এসময় সভাস্থলের চেয়ারসহ বিভিন্ন জিনিস ভাংচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অনুষ্ঠান শুরু হয়।

উল্লেখ্য, বাউফলে ৬ কোটি ৪৫ লাখ টাকায় নির্মিত হয় বহুতল বাউফল মডেল থানা ভবন। এ ভবনটিতে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য রয়েছে আলাদা ব্যারাক, আটকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা এবং রয়েছে আধুনিক কনফারেন্স রুম।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ