রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হাসপাতালের ৬তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেলের ছয়তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রুবেল (২২)। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

রুবেল মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান তাঁর মা।

রুবেলের বাবা মো. রবিউল্লাহ গাজী আর মা আতজান বেগম। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর কোনাবাড়ীতে।

রুবেলের মা জানান, রুবেল নির্মাণকাজ করতেন। চার বছর আগে তিনি স্ট্রোক করেন। এরপর বিভিন্নভাবে চিকিৎসা করা হয়। সম্প্রতি তাঁর মানসিক সমস্যা দেয়। তাঁর মুখ দিয়ে লালা পড়ত। এ জন্য গত রোববার তাঁকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি এদিক–সেদিক চলে যেতেন। মা বকা দেওয়ায় তিনি ‘লাফ দিলাম দিলাম’ বলে লাফ দেন।

হাসপাতালের আনসার সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। বেলা ৩টা ৪০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ