শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে সাগরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তিনটি লম্বা কিরিচসহ তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

বুধবার দুপুরে ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্বে সাগর থেকে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক ও অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ও টেকনাফ কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল।

তিনি জানান, দুপুরে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসা একটি ট্রলার সেন্টমার্টিনের কাছাকাছি অবস্থান করছে—
এমন গোপন সংবাদে কোস্টগার্ডের একটি দল দ্বীপের দক্ষিণ-পূর্ব সাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করে। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে তিন লাখ পিস ইয়াবা এবং তিনটি লম্বা কিরিচ, তীর উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার দাম প্রায় ১৫ কোটি টাকা।

তারা এখনও সেন্টমার্টিন দ্বীপে রয়েছেন জানিয়ে ওই কোস্টগার্ড কর্মকর্তা জানান, টেকনাফ পৌঁছে আটককৃতদের নাম জানানো হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, সাগরে কোস্টগার্ডের হাতে ইয়াবার চালানসহ ছয় পাচারকারী আটক রয়েছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ