রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

এবার যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাষ্ট্রের মিশিগানে শুক্রবার বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ ওই হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে। খবর রয়টার্সের।

ডেট্রয়েটের ১২৫ মাইল উত্তরপশ্চিমাঞ্চলীয় ওই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। কিন্তু ক্যাম্পবেল হলে হত্যাকাণ্ডের শিকার ওই দুই ব্যক্তি ছাত্র ছিলেন না। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলাকারীকে ১৯ বছর বয়সী জেমস এরিক ডেভিস জুনিয়র হিসেবে চিহ্নিত করেছে। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি।

বিশ্ববিদ্যালয় ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশের বিশ্বাস পারিবারিক দ্বন্দ্বের জেরে এটি ঘটেছে। এদিকে বিশ্ববিদ্যালয়টিতে বসন্তের ছুটি শুরু হয়েছে। কিন্তু এ হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সেখানে আসতে মানা করেছে।

এদিকে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মাউন্ট প্লিসেন্ট শহরে টুইটার অ্যাকাউন্টে ডেভিসকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় ও প্রাদেশিক পুলিশকে সহায়তা করছে ক্যাম্পাস পুলিশ। ওদিকে মার্কিন ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস জানিয়েছে, তদন্তে সহায়তার জন্য তারা বিশেষ এজেন্ট পাঠাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ