মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

পেনশনের টাকা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার পেনশনের টাকা তুলতে বাড়ি থেকে বেরিয়ে  সকাল ১১টার দিকে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।

নিহত শিক্ষকের নাম নারায়ণ চন্দ্র দে (৬৫)। তিনি মাগুরার শালিখা উপজেলার গোবরা-বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিক্ষক নারায়ণ চন্দ্র দে তার গ্রামের বাড়ি যশোর বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া গ্রাম থেকে বের হন।

যাবেন শালিখার আড়পাড়া সোনালি ব্যাংকে। কিন্তু আড়পাড়া বাজার এলাকায় রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এন.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর শালিখা থানা পুলিশ পরিবহনটিকে আটক করেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ