শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জর্ডানে বাংলাদেশের প্রতিনিধি মারকাজুত তাহফিজের গাজী আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর জর্ডান বিশ্ব কুরআন প্রতিযোগীতায় বাংলাদেশের পক্ষে বিশ্বের সাথে লড়তে আজ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন হাফেজ গাজী আবদুল্লাহ।

সে হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত যাত্রাবাড়ীস্থ সাইনবোর্ডের একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র।

গাজী আবদুল্লাহ গত বছর দুবাইয়ে ১০৩ টি দেশকে পেছনে ফেলে দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করে।

বরাবরের মতো এবারও গাজী আবদুল্লাহর বিশ্ব জয়ের অপেক্ষয় বাংলাদেশেরর অসংখ্য কুরআনপ্রেমী।

উল্লেখ্য কয়েক দিন আগে ও কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের হাফেজদের পরাজিত করে নেছার আহমাদ আন নাছিরীর আরেক ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি ২য় স্থান অর্জন করে।

এছাড়াও এ মাদরাসার ছাত্ররা সৌদিআরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ২ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ৩ বার ও জর্দানে ৭ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এন টিভি, বাংলাভিশন, আর টিভি, মাছরাঙা টিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে মাহে রমজানে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকরে আসছে নিয়মিত।

আরও পড়ুন: সঙ্গীত থেকে ওয়াজের মাঠে জনপ্রিয় হয়ে উঠা তিন তরুণ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ