শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সৌদি প্রিন্সের নরম সুর : আরব সামিটে অংশ নিতে পারবে কাতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিয়াদে অনুষ্ঠেয় আরব সম্মেলনে (আরব সামিট) অংশ নিতে কাতারের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একথা বলেছেন। চলতি মাসের শেষের দিকে এ সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি সপ্তাহে মিসরে গিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সে সময় মিসরের স্থানীয় পত্রিকার সম্পাদকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেন। গত বুধবার আল শাহরুখ পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রসঙ্গত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত বছরের জুন মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে। দেশগুলোর অভিযোগ, কাতার বিভিন্ন অপরাধী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছে।

তিনি জানান, ইরান, রাশিয়া ও সিরিয়ার সাথে সম্পর্ক রহিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।

সূত্র: দ্য ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ