শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

রাজধানীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নাখালপাড়ায় বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার আমিনা বেগম (৬২) নামের ওই নারীকে বাসায় ঢুকে গলা কেটে হত্যা করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ওই বাড়ির একটি ফ্ল্যাট আগামী মাস থেকে ভাড়া হওয়ার কথা। আজ বিকেলে অজ্ঞাত দুই ব্যক্তি বাড়ির নিচতলায় মালিকের বাসায় যান। এ সময় বাড়ির মালিক আমেনা বেগম তাদের নিয়ে উপরে ফ্ল্যাট দেখাতে যান।

এ কিছু সময় পর থেকে আমেনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা নিচতলার ফ্ল্যাটে ঢুকে দেখতে পান আমেনা বেগমকে গলাকেটে হত্যা করা হয়েছে।

তবে কেন এ হত্যাকাণ্ড তার ক্লু খুজে পায়নি পুলিশ।