শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে তুলার গুদামের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের বাঘেরবাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে লাগা আগুন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত সাড়ে ৩টার দিকে কারখানার একটি একতলা ভবনের তুলার বেল্টে আগুন লাগে।

মুহূর্তে আগুন গোডাউনের সব জায়গায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সকাল ৯টার দিকে গুদামের ভেতরে আগুনের স্ফুলিঙ্গ থাকলেও আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা করা হয়।

আগুনে সাড়ে ৩০ হাজার বর্গফুটের একতলা স্টিল কাঠামোর ভবনে রক্ষিত প্রায় সাড়ে চার হাজার টন তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ