রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

‘ওপরে আল্লাহ, তারপর শেখ হাসিনা থাকায় দুর্যোগ মোকাবেলায় সফলতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ওপরে আল্লাহ, তারপর শেখ হাসিনা থাকায় বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় সফলতা পেয়েছে।’

তিনি বলেন, ‘এটুকু দেশে ১৭ কোটি মানুষ। একটার পর একটা দুর্যোগ- এ চ্যালেঞ্জ মোকাবেলা করা কি চারটেখানি কথা! এটা সম্ভব হয়েছে উপরে আল্লাহ, তারপর জননেত্রী শেখ হাসিনার কারণে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতিমিলনায়তনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবার দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত বাংলাদেশ’।

‘দুর্যোগ মোকাবেলায় অনেকটা সফলতা এসেছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগে দুই তলার ওপরে যাওয়া যেত না। এখন ফায়ার সার্ভিস ২৪ তলার ওপর থেকে মানুষ উদ্ধার করে।’

খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিলেন ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ