রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

গাইবান্ধায় ট্রাক উল্টে নিহত ৭; আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে নারীসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দশ জন।

শনিবার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, কম ভাড়ায় দিনমজুররা এই ট্রাকের যাত্রী হয়ে ঢাকা থেকে নীলফামারী যাচ্ছিল যাত্রীরা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার ও পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী রড বোঝাই ওই ট্রাকটি ওই এলাকায় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পরে উল্টে যায়। এতে ওই ট্রাকে উপরে থাকা নারীসহ সাতজন যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৮ জন আহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ