মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

টেকনাফে ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,টেকনাফ: টেকনাফের অত্যাধুনিক শপিংমল, শহীদ আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স ব্যবসায়ী পরিষদের আয়োজনে ৩ দিন ব্যাপী বিষয় ভিত্তিক তাফসীরুল কোরআন মাহফিল ১১, ১২, ১৩ মার্চ রবি, সোম ও মঙ্গলবার অনুষ্টিত হবে বলে জানা গেছে।

টেকনাফ আলো শপিং কমপ্লেক্স চত্বরে প্রতিদিন বাদে মাগরিব থেকে শুরু হবে।

আয়োজক সুত্রে জানা গেছে, এতে প্রতিদিন ধারাবাহিকভাবে তফসির পেশ করবেন সময়ের সেরা সাহসী বক্তা তারুণ্যের অহংকার লেখক ও গবেষক ঢাকা মারকাজুক তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্টাতা মহাপরিচালক আল্লামা মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা)।

এছাড়াও তাফসীর পেশ করবেন আল্লামা হাবিব উল্লাহ সোহাইল রায়পুরী (রায়পুর), আল্লামা মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা), আল্লামা সাঈদ আহমদ (ঢাকা), আল্লামা মুফতী রিদুয়ানুল কাদির (টেকনাফ), আল্লামা ফরিদুল আলম (কক্সবাজার), আল্লামা হাফেজ মুহাম্মদ তাহের (টেকনাফ)।

সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান, নাফ নদী শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী। ক্বিরাত পরিবেশন করবেন চট্টগ্রামের সাড়া জাগানো আন্তর্জাতিক ক্বারী মোহাম্মদ আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টলার একমাত্র শিশু ক্বারী রিফাত বিন রশিদ।

বিশ্বের ১০৩ টি রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিশ্ব বিখ্যাত হাফেজ তরিকুল ইসলাম এবং মাত্র ৮৬ দিনে কোরআনে হাফেজ বিস্ময়কর কিশোর ইয়াসিন আরফাত খান।

উক্ত মাহফিল সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন পর্ষদের সদস্যরা ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ