শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

সন্ধ্যায় যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ যুব গেমস। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (১০ মার্চ) থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের এ আসর।

২১ ডিসিপ্লিনের এই গেমস জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ হবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। সন্ধ্যা সোয়া ৭টায় গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী এ অনুষ্ঠান গ্যালারিতে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সারা দেশ থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)’র মেডিকেল টিম ইতোমধ্যে সকল ক্রীড়াবিদদের বয়স নির্ধারণ করেছেন। এবারের আসরের চূড়ান্ত পর্বে মোট ২১টি ডিসিপ্লিনে ২৬৬০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে।

যুব গেমসের চূড়ান্ত পর্বে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট নিয়ে ২১ ক্রীড়া ইভেন্টে ২ হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। ৩৪০টি স্বর্ণপদক, ৩৪০টি রৌপ্য আর ৪৩০টি ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে ক্রীড়াবিদরা। সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১৬ মার্চ শেষ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ