রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

পল্টনে আতশবাজি বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আতশবাজি বিস্ফোরণে রাজধানীর পল্টনে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। রবিবারি সকাল সাড়ে ১০টার দিকে পল্টন দৈনিকবাংলা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-ঝুমা (১৮),বিপ্লব (১০) ও নূর-আলম (১৮)।

এ ব্যাপারে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, আতশবাজির বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হওয়ার খবর শুনেছি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দগ্ধ বিপ্লব জানান, তারা দৈনিকবাংলা ভ্যান স্ট্যান্ডে ভাসমান অবস্থায় থাকেন। সকালে স্টেডিয়ামের চার নম্বর গেটের সামনে ময়লা কুড়াচ্ছিলেন তারা।

এ সময় নুর-আলম বল আকৃতির একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটাতে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ