রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফয়জুরের মা-বাবা ও মামা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আশরাফ চৌধুরী রাজু: জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে পুলিশ হেজাফতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) এ খবর নিশ্চিত করেন।

আব্দুল ওয়াহাব জানান, ফয়জুর ও তার ভাই এনামুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। ফয়জুলের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। সেজন্য তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

আদালত সূত্র জানায়, রবিবার (১১ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের আদালতে ফয়জুলের মা, বাবা ও মামাকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে আদালত ফয়জুরের মা মিনারা বেগমের দুই দিন, বাবা মাওলানা আতিকুর রহমানের পাঁচ দিন এবং মামা ফজুলর রহমানের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ