রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

জামিন পেয়ে খালেদা বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকেল ৩ টার কিছু পরে বেগম জিয়া জানতে পারেন হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। একজন ডেপুটি জেলার বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর জামিনের খবর দেন। খবর শুনে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌’।

এরপর তিনি ডেপুটি জেলারের কাছে জানতে চান, ‘আমার মুক্তি কবে?’ উত্তরে ডেপুটি জেলার বলেন, ‘আমাদের কাছে জামিনের আদালতের কপি এলেই আমরা ছেড়ে দেবো। আমরা তো ম্যাডাম কাউকে মুহূর্তের বেশি আটকে রাখি না।’

এরপর বেগম জিয়া জানতে চান, ‘আজ কি কাগজ আসবে?’ জবাবে ডেপুটি জেলার তাঁর অজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ‘সেটা তো বলতে পারবো না, ম্যাডাম।’

বেগম জিয়ার আনন্দ সংযত হলেও তাঁর গৃহপরিচালিকা জামিনের খবরে বেশ উল্লাস প্রকাশ করেন। কারা সূত্রের খবর হলো, ফাতেমা বেগম জিয়ার কাপড়-চোপড় গোছানো শুরু করেছেন। ডেপুটি জেলার বিদায় নেওয়ার আগে তাঁকে খালেদা জিয়া বলেন, ‘কোনো খবর পেলে আমাকে জানাবে’ সূত্রমতে, জামিনের খবর শোনার পর বেগম জিয়া দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ