বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

নেপালে বাংলাদেশি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অন্তত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্ঘটনার কবলে পড়ল ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার দুপুর ৩.২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বোম্বাইডার ড্যাস কিউ৪০০ বিমানটি। টার্বোপ্রপ ইঞ্জিনচালিত এই বিমানটি রানওয়ের বদলে এয়ারপোর্টের একটি ফুটবল মাঠে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় এখন প‌র্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে যায় দুর্ঘটনাটি। রানওয়েতে নামার বদলে বিমানটি বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় তাতে। এখনও পর্যন্ত ১৭জনকে আশঙ্কাজনক অবস্থায় বিমানটি থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটিতে ৭১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪ জন চালক ও বিমানকর্মী।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ