রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

সৈয়দপুরে দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটিই বিধ্বস্ত হলো নেপালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আড়াই বছর আগে সৈয়দপুরে দুর্ঘটনার শিকার হওয়া উড়োজাহাজটিই বিধ্বস্ত হয়েছে নেপালে। জানা যায়, নেপালে বিধ্বস্ত হওয়া ইউ-এস বাংলার বোম্বাইডার ড্যাস কিউ৪০০ (এস২-এজিইউ) উড়োজাহাজটিই ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে থেকে ছিটকে ঘাসের ওপরে পড়ে।

সে সময় যাত্রীরা আতঙ্কিত হলেও এটি সারানোর কোনো উদ্যোগ না নিয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নামে মাত্র একটি ব্রিফ দিয়েই দায় সেরেছিল।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই এয়ারক্রাফটটি ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের এক প্রান্তে ইউটার্ন নিয়ে যখন পার্কিং বে-তে আসছিল তখন একটি চাকা আটকে যায়।

সেদিন ঢাকা থেকে দ্রুততার সঙ্গে হেলিকপ্টারযোগে ইউএস-বাংলার দক্ষ প্রকৌশলীদের নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে প্রকৌশলীরা বিমানটি পার্কিং বে- তে ফিরিয়ে আনেন এবং ফিরতি যাত্রীদের নিয়ে যথারীতি ঢাকায় ফিরে আসে।

এর ঠিক প্রায় আড়াই বছর পর সেই উড়োজাহাজটিই সোমবার নেপালে বিধ্বস্ত হওয়ায় ঘটনাটিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে মনে করছেন সাধারণ মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ