মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

হাটহাজারিতে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙাচ্ছিল ছোট্ট একটি শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে শিশুটি। আর তার বড় ভাই পার্শ্ববর্তী কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রোববার দুপুরে এক বান্ধবীকে নিয়ে বড় ভাইকে খাবার দিতে গেলে স্কুলের দপ্তরি আপন দুলাল তাকে স্কুলের দোতালায় নিয়ে যায় এবং তার বান্ধবীকে চলে যেতে বলে।

এদিকে মেয়ে ফিরে না আসায় স্কুলের শিক্ষক ও বাবা তাকে খুঁজতে স্কুলে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে সেপটিক ট্যাংক থেকে গোঙানির শব্দ পেয়ে ঢাকনা সরিয়ে তাকে পাওয়া যায়।

রোববার দুপুরে উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর হত্যার জন্য শিশুটিকে স্কুলের সেপটিক ট্যাংকে ফেলে দেয় ওই দপ্তরি। আহত ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দপ্তরি আপন দুলাল মালিকে (৪২)।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মেয়েটির গলা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, স্থানীয়রা দপ্তরি আপনকে ধরে পুলিশে দিয়েছে। প্রাথমিকভাবে সে শিশুটিকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। তবে স্বাস্থ্যপরীক্ষা করে তা নিশ্চিত হওয়া যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ