রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

নেপালে বিমান বিধ্বস্ত; তদন্তে ৬ সদস্যের কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে নেপাল।

নেপালের গণামাধ্যম কাঠমান্ডু ট্রিবিউন জানায়, সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতমকে তদন্ত কমিটির প্রধান করে দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সিংহ দরবারে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল ড. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদি। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্মসচিব বুদ্ধি সাগর লামিছানে ।

এদিকে নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানান, মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, সোমবার নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার একটি বিমান। এ বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৫০ জন নিহত হয়েছেন। ইউএস বাংলার ওই বিমানে ৬৭ জন যাত্রী এবং ৪জন ক্রু ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ