রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি, হবেও না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত জামিন দিয়েছেন। তাই এ বিষয়ে বিএনপির সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি এবং হবেও না।

মঙ্গলবার মিরপুর ১২ নম্বরের এমপি ইলিয়াস মোল্লার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি নেত্রীর জামিন প্রসঙ্গে তিনি আরো বলেন, খালেদার মামলাটি হাই প্রোফাইল হওয়ার স্বত্তেও তার জামিনই প্রমাণ করে দেশের আইন, আদালত ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, আদালত তাকে (খালেদা জিয়া) দণ্ড ও জামিন দিয়েছেন। যা স্বাভাবিক নিয়মেই হয়েছে। কিন্তু আদালতের বিষয়ে বিএনপির হতাশা এবং আনন্দে অবাক হয়েছি।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, বিএনপি মুখে যতো কথাই বলুক না কেন তারা তলে তলে অনেক আগ থেকেই নির্বাচনের জন্যে প্রস্তুতি নিচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ