রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

বিমান দুর্ঘটনা; সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ মার্চ) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

রোববার (১১ মার্চ) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সফরে সিঙ্গাপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা ছিলো তার।

কিন্তু নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আর্ন্তজাতিক বিমানবন্দরে চারজন ক্রুসহ ৬৭ জন যাত্রী নিয়ে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে মোট ৫০ জন নিহত হয়েছেন।

এছাড়া প্লেনে থাকা বাংলাদেশি ৩২ যাত্রীর মধ্যে ৯জন জীবিত রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ