রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

আলাকিত জ্ঞানী ২০১৮’র ঢাকার প্রাথমিক বাছাই পরীক্ষা ১৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী ২০১৮’র ঢাকা কেন্দ্রের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ১৬ মার্চ, শুক্রবার ঢাকার ফার্মগেটস্থ ucc ক্যাম্পাসে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আইডিয়াল কমার্স কলেজ’ (icc) এ অনুষ্ঠিত হবে।

দুই ধাপে এটি সম্পন্ন হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা (MCQ) শুরু হবে সকাল ১০ টায়, আর এজন্য সকল প্রতিযোগীকে সকাল ০৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা শুরু হবে বিকাল ০৩ টা থেকে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই কেবল দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আরো একটি বিষয় বিশেষভাবে জানানো হয়েছে, যারা নানা অসুবিধায় নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করতে পারেননি, তারাও প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এক্ষেত্রে তাদেরকে সকাল ০৯ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর পূর্বে কতৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটির শুভ সূচনা হয় ২০১৫ সালে। ২০১৮ সালে অনুষ্ঠানটির ৪র্থ সিজন চলছে। জনপ্রিয় ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং স্বনামধন্য অনুষ্ঠান নির্মাতা মোহাম্মদ ইকবাল এর পরিচালনায় অনুষ্ঠানটি প্রতি মাহে রমযানে মাগরিবের আজান পূর্ববর্তী এক ঘন্টা সময়ব্যাপী দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল 'চ্যানেল নাইন' এ সম্প্রচারিত হয়ে আসছে।

বিষয়বস্তুর ভিন্নতা ও নান্দনিক পরিবেশনার কারনে অনুষ্ঠানটি দেশে-বিদেশে সকল শ্রেনী-পেশার দর্শকদের কাছে ইতিমধ্যেই ব্যপকভাবে সমাদৃত হয়েছে ।

অনুষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সর করেছেন- এনএসআরএম, সেভেন রিংস সিমেন্ট, হামদর্দ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি., মাইক্রো ফাইবার গ্রুপ, শরীফ থ্রেড টেপ এবং মাদরাসাতুল কলম।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

প্রতিযোগিতার নিয়মিত আপডেট পেতে আলোকিত জ্ঞানী ফেইসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

একজন আত্মপ্রত্যয়ী আলেমে দ্বীনের কথা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ