শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দারুসসুন্নাহ দাখিল মাদরাসার ৩০ শিক্ষার্থীকে জুতাপেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের বন্দরে দারুসসুন্নাহ দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ৩০ শিক্ষার্থীকে জুতাপেটা করেছে ম্যানেজিং কমিটির সভাপতি।

তারা আরবি শিক্ষকের দেয়া শাস্তির প্রতিবাদ করেছিল এবং তাদের নামে উশৃঙ্খল আচরণের অভিযোগও রয়েছে বলে জানা যায়।

বুধবার সকালে এ ঘটনার পর মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। সকাল থেকে দুপুর পর্যন্ত মাদরাসার সভাপতি শাহাদৎ হোসেন ও আরবি শিক্ষক আবদুস সালামের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভও করে তারা।

জানা যায়, মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র সাজ্জাদ পাঞ্জাবীর সঙ্গে পেন্ট পরে মাদরাসায় আসায় আরবি শিক্ষক তাকে শাস্তি দেন।

কিন্তু এ শাস্তির মেনে না দিয়ে উল্টো প্রতিবাদ করে সাজ্জাদসহ অনেক শিক্ষার্থী। মঙ্গলবার বিষয়টি ম্যানেজিং কমিটির সভায় তোলা হলে অভিযুক্ত ১০ম শ্রেণীর ৩০ শিক্ষার্থীকে জুতাপেটা করেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদৎ হোসেন।

এ ব্যাপারে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন জানান, ছাত্ররা উশৃংখল আচরণ করে ও মাদরাসার মহিলা শিক্ষককে নিয়ে খারাপ মন্তব্য করে। এ কারণে সভাপতি তাদের জুটাপেটা করেছেন।

এ ব্যাপারে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন বলেন, শিক্ষার্থীরা অন্যায় করলে তাদের অভিভাবকদের ডেকে এনে তাদের কাছে বিচার দিতে পারতেন। কিন্তু শিক্ষার্থীদের জুটাপেটা শাসন নয় এটা অপরাধ। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল বলেন, ইউপি চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছেন। সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ৩৩ বছর আগেই কি মারা গেছেনস্টিফেন হকিং?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ