শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রথম ধাপে ৩৭৪ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার সম্মতি মিয়ানমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  অবশেষে প্রথম ধাপে মাত্র ৩৭৪ জন রোহিঙ্গাকে বাংলাদেশথেকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে মিয়ানমার। রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী বাংলাদেশের দেওয়া ৮ হাজার ৩২ জনের প্রথম তালিকা থেকে যাচাই বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করেছে মিয়ানমার।

বুধবার (১৪ মার্চ) দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই তালিকা পাঠানো হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তির পর দু‘দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যাচাই বাছাইয়ের জন্য ৮ হাজার ৩২ জনের তালিকা উপস্থাপন করেছিল বাংলাদেশ।

এই তালিকা থেকে মাত্র ৩৭৪ জনকে যাচাই-বাছাই করে তাদের তথ্য বাংলাদেশকে হস্তান্তর করেছে মিয়ানমার। তবে তাদের রাখাইনের অধিবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত এই ৩৭৪ জন ৯০টি পরিবারের সদস্য। যাদেরকে যাচাই বাছাই করা হয়েছে এদের ভেতরে এক বা একাধিক জনকে আরসার সদস্য বলে সন্দেহ করছে। তবে তাদেরকেও তারা ফেরত নিতে চায়।

চুক্তি অনুযায়ী, এখন তাদের জাতিসংঘের কোনও সংস্থার মাধ্যমে ফেরত পাঠাতে হবে। এজন্য বাংলাদেশ ইতোমধ্যে ইউএনএইচসিআর এর সঙ্গে প্রত্যাবাসন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করে ফেলেছে। আশা করা হচ্ছে এটি অতি শিগগির স্বাক্ষরিত হবে।

ফিজিক্যাল অ্যারেজমেন্ট চুক্তিতে বলা হচ্ছে তালিকা হস্তান্তরের দুই মাসের মধ্যে সম্ভব হলে তারা সম্পূর্ণ যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করবে। যাচাই-বাছাই শেষ হওয়ার একমাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে। তবে চুক্তি শর্তানুযায়ী রোহিঙ্গাদের ফেরত যেতে হবে স্বেচ্ছায়। জোর করে ফেরত নেয়ারি ব্যপারে কোনো আলোচনা হয় নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ