শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

কসবা সীমান্তে ১৫ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আখাউড়া ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ১৫ জন ভারতীয় নাগরিককে আটক করেছে।

বুধবার (১৪ মার্চ) দিবাগত রাতে আটকের খবর সাংবাদিকদের নিশ্চিত করেন ২৫ বিজিবি সিও লে. কর্নেল শাহ আলী। মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

লে. কর্নেল শাহ আলী জানান, দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ভারতে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়েছে।

২৫ বিজিবির সিও আরো জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকরা কসবা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদের পুশব্যাক করা হবে।