মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রূপসা নদীতে ক্লিংকারবাহী জাহাজডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বিকেল তিনটা ২০মিনিটের দিকে খান জাহান আলী সেতু সংলগ্ন রূপসা নদীতে সিমেন্টের কাঁচামালসহ ‘এমভি বিবি-১১৩৪’ নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, জাহাজটি সেভেন রিংস সিমেন্ট কারখানা বরাবর রূপসার মাঝ নদীতে নোঙ্গর করা ছিল। দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে তলা ফেটে জাহাজটির সামনের অংশ ডুবতে শুরু করে। বিকেল তিনটা ২০ মিনিটের দিকে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে জাহাজটির মালিক কে তা জানা যায়নি।

এদিকে জাহাজডুবির ঘটনা শুনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।