মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

দাড়িয়াবান্ধা খেলায় অংশ না নেওয়ায় স্কুলছাত্রকে হত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাড়িয়াবান্ধা খেলায় অংশ না নেওয়ায় মুন্সীগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্র তৃতীয় শ্রেণির এক ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মো. আরাফাত (৮) দক্ষিণ চরমশুরা গ্রামের কৃষক মো. আহসান উল্লাহর ছেলে। সে দক্ষিণ চর মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। সন্ধ্যায় আরাফাতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন লিংকন গাজী জানান, সকালে দক্ষিণ চর মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাতুল (১০) নিহত আরাফাতকে খেলায় অংশগ্রহণ করতে জোরাজুরি করে।

আরাফাত রাজি না হওয়ায় একপর্যায়ে শক্ত মাটির টুকরো দিয়ে তার দিকে নিক্ষেপ করে রাতুল এবং নারকেল গাছের শক্ত ডালা দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আরাফাতকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ