মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ঢাকার পথে ২৩ মরদেহ; বিকালে আর্মি স্টেডিয়ামে জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ার লাইন্স দুর্ঘটনায় শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে মৃতদেহগুলো আজ ঢাকায় নিয়ে আসা হবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সময় সকাল ৭টা ২০মিনিটে কফিনে মোড়ানো মরদেহগুলো একে একে হস্তান্তর করা হয়।

বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে মৃতদেহগুলো আজ ঢাকায় নিয়ে আসা হবে।

এর আগে, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিহতদের জানাজা হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত,  ১২ই মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ার লাইন্সের একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে ২৬ জন বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়। বিমানটিতে ৪ জন ক্রুসহ ৭১জন আরোহী ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ