রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আপনি কি জানেন ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: সোশ্যাল মিডিয়ায় সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে! সাম্প্রতিক এক গবেষণার সূত্র ধরে এমনই তথ্য সামনে নিয়ে এসেছে ‘নিউ সায়নটিস্ট’।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিশ্ববিদ্যালয়ের গবেষক সিনান আরল এবং তাঁর সহকর্মীদের মতে, গত ২০০৬ ও ২০১৭ সালে প্রায় ১ লাখ ২৬ হাজার ভুল তথ্য টুইট করা হয়েছে। এই ভুল তথ্যগুলো সঠিক তথ্যের তুলনায় ৭০ শতাংশ রি-টুইট করা হয়েছে।

গবেষকদের দাবি, একটি সঠিক তথ্য ১৫শ' সাধারণ মানুষের কাছে পৌঁছাতে অনেকটা সময় লাগে। সেই তথ্যটি কম করে ৬ বার টুইট না করা পর্যন্ত ১৫শ' সংখ্যক লোক সেটি দেখতে পান না।

কেন ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে? এ নিয়ে গবেষকরা মনে করেন, ভুল তথ্যগুলো এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার ফলে সেই তথ্যগুলো আমাদের সত্যি বলে মনে হয়। শুধু তাই নয় অনেক সময় আমরা আবেগতাড়িত হয়ে কিংবা বিরক্ত হয়ে সেই তথ্যগুলো শেয়ার করি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ