মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জামিয়া ইসলামিয়া পটিয়ার খতমে বুখারী ৩০ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছানা উল্লাহ রিয়াদ,পটিয়া থেকে: আজহারে বাঙ্গালখ্যাত দীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-এর খতমে বুখারি ও দোয়া মাহফিল আগামী ৩০ মার্চ বাদ জুমা জামিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

খতমে বুখারি ও দোয়া মাহফিলে শেষ সবক প্রদান করবেন জামিয়ার শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা আব্দুল হালিম বুখারি।

মুনাজাত পরিচালনা করবেন জামিয়ার শায়খে সানি আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ।

উল্লেখ্য, জামিয়া থেকে চলতি শিক্ষাবর্ষে সাড়ে ছয়শ শিক্ষার্থী দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) সম্পন্ন করবেন।
জামিয়ার মুহতামিম আল্লামা আবদুল হালিম বুখারী বলেন প্রতি বছরের মত এ বছরও আমরা বহু মেহমানের ব্যববস্থাপনা সম্পন্ন করেছি। আমি আশা করি দেশবাসী এ মহতি অনুষ্ঠানে উপস্থিত হবেন।