মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

পীরেরবাগে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক জালাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে পরিদর্শক জালালউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হোন।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এছাড়া পুলিশের স্পেশাল ওয়েপুন অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) দল ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এছাড়া পুলিশের স্পেশাল ওয়েপুন অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) দল ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, মিরপুরের মধ্য পীরেরবাগের ওই বাড়িতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশের ওপর চালায়। এতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হন। পরে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, গুলিবর্ষণকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ