শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

চট্টগ্রামে উরস কমিটির বিরোধে সভাপতি নিহত; আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে উরস কমিটির বিরোধের জের ধরে মো. শাহ আলম নিহত হয়েছেন। ওরস পরিচালনা কমিটির বিরোধ নিয়ে ছুরিকাঘাত করলে নিহত হন তিনি। এছাড়াও এ ঘটনায় আহত হয় ৯ জন।

তার বুকের বাম পাশে ছুরিকাঘাত লাগার পর গুরুতর অবস্থায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সেখানে দ্রুত পৌঁছায় এবং উরস বন্ধ করে দেয়।

নিহত মো. শাহ আলম চরণদ্বীপ ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি। মঙ্গলবার রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ফকিরাখালী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি হিমাংশু কুমার দাস বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওরস পরিচালনা কমিটির দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার ২৬ জনের নাম উল্লেখ করে নিহতের ছোট ভাই মো. সিরাজুল ইসলাম নবী বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা করেছেন।

ওরসে যাওয়ার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

আরআর