শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, পটিয়ায় জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চট্টগ্রাম যাচ্ছেন। তাকে স্বাগত জানাতে এবং তার বিশাল সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

বুধবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি সমাবেশে ভাষণ দেবেন। দিনব্যাপী সফরকালে তিনি প্রায় ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১৪টি অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দলীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর পর পটিয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রায় পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস