আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও জেলার হাজীগঞ্জ ও হাজীপাড়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল্লাহ-এর ইন্তিকালে গভীর শোকপ্রাকশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
গতকাল (২১ মার্চ) বুধবার দুপুরে প্রদত্ত এক যৌথ শোকবার্তায় জমিয়ত সভাপতি ও মহাসচিব বলেন, আমরা মাওলানা মুহিব্বুল্লাহ রহ.এর জন্য মহান আল্লাহর শাহী দরবারে বিনীত ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন তাঁর এই মুখলিস দ্বীনের দায়ী ও আলেম বান্দাহকে মাগফিরাত দান করে নিজ রহমতের শীতল চাদরে আবৃত করে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নেন।
মরহুমের ইন্তিকালে জাতি এক প্রতিথযশা আলেম, দক্ষ রাজনীতিবিদ এবং মানবতার তরে নিবেদিতপ্রাণ কৃতি সন্তানকে হারিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামী হুকুমত কায়েমের আন্দোলনেও একজন মহতী বুযূর্গ আলেমকে হারাল।
আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী বলেন ও আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, মরহুম মাওলানা মুহিব্বুল্লাহ একাধারে দুইটি দ্বীনি মাদরাসায় শায়খুল হাদীসের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালনের পাশাপাশি বাংলাদেশে কুরআন-সুন্নাহ মোতাবেক ইসলামী শাসনে কায়েমের লক্ষ্যে জমিয়তের উলামায়ে ইসলামের রাজনীতিতেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে গেছেন।
তিনি দীর্ঘ দিন ইলমে হাদীসের মসনদে দরস দিয়ে অগণিত আলেমে-দ্বীন তৈরিতেও বিশাল ভূমিকা রেখে গেছেন। দ্বীনি শিক্ষার জন্য খেদমতের পাশাপাশি তিনি শাক্তিশালী বাংলাদেশ, ইনসাফপূর্ণ রাষ্ট্রীয় শাসন এবং আদর্শ সমাজ গড়ার জন্যও জমিয়তে উলামায়ে ইসলামের ব্যানারে মৃত্যুর আগে পর্যন্ত নিরলস কাজ করে গেছেন।
তাঁর হাতে অগণিত পথহারা মানুষ সুপথের দিশা পেয়েছেন। ইসলামী জ্ঞান ও পরিশুদ্ধ আমলের ক্ষেত্রে তার অবস্থান ছিল ঈর্ষণীয়। মরহুমের সুশৃঙ্খল জীবন ও সাংগঠনিক তৎপরতা ঈমান-আক্