মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখার "নবীন আলেম সংবর্ধনা "অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদুল্লাহ জামি
স্টাফ রিপোর্টার

আজ ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ঢাকাস্থ পুরানা পল্টন এ বি এম মিলনায়তনে "নবীন আলেম সংবর্ধনা" অনুষ্ঠিত হয়েছে ।

মির্জা আশিকুর রহমান মাহমুদীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির বিন কবির আহমাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম ।

তিনি বলেন, আলেমদেরকেই সমাজের নেতৃত্ব দিতে হবে ।ঘুণে ধরা এই সমাজকে পরিবর্তনের জন্য আলেমদের বিকল্প নেই। সঠিক নেতৃত্ব ব্যতিত এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। আর এর জন্য প্রয়োজন সঠিক ব্যক্তিত্ব।

সুতরাং বারবার শুধু নেতা নয় বরং নীতির পরিবর্তনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠায় আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী এস এম এমদাদুল্লাহ ফাহাদ, অর্থ কল্যাণ সম্পাদক মো: আব্দুল জলিল,ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদুল্লাহ জামী, যুবনেতা তানভীর হোসেন, ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী থানার সভাপতি রোকন আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। সবশেষে নবীন আলেমদের মাঝে ক্রেস্ট সম্মাননা ও সনদ বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ